BTemplates.com

Showing posts with label Photoshop. Show all posts
Showing posts with label Photoshop. Show all posts

Adobe Photoshop: Lecture 1: Photoshop Tools






You can choose to engage yourself with creative work and use your creativity to build a career in your  own Graphic Design. The demand of this growing day by day.

নিজেকে সৃষ্টিশীল কাজের সঙ্গে সম্পৃক্ত করতে এবং আপনার সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নিজেরে ক্যারিয়ার গড়তে বেছে নিতে পারেন গ্রাফিক্স ডিজাইন। দিন দিন বেড়েই চলেছে এর চাহিদা।



The question is, why learn Photoshop?
1. Learn Photoshop because it's one of the most popular design software. In the case of word processing or database or programming software, we have seen many alternatives. But for photos editing or image editing, I did not see the alternative of Photoshop. A computer artist or a designer or a multimedia presentation or a non-amateur photographer, did not see any other programming as well as one who does not use Photoshop every day. If you are a computer user, I believe Photoshop has opened at least several times, if not, at least you have heard the name.

প্রশ্ন হচ্ছে, ফটোশপ কেন শিখবো ?
1. ফটোশপ শিখবো কারণ এটি সর্বাধিক জনপ্রিয় একটি ডিজাইন সফটওয়ার। ওয়ার্ড প্রোসেসিং বা ডাটাবেজ বা প্রোগ্রামিং সফটওয়ারের ক্ষেত্রে প্রতিটির কোন না কোন বিকল্প দেখেছি। কিন্তু ফটো এডিটিং বা ইমেজ এডিটিং এর ক্ষেত্রে Photoshop এর বিকল্প আমার চোখে পড়েনি। একজন কম্পিউটার আর্টিস্ট বা ডিজাইনার বা মাল্টিমিডিয়া প্রেজেন্টর বা একজন কেবল সৌখিন অাঁকিয়ে, অন্যান্য  প্রোগ্রামিং এর পাশাপাশি প্রতিদিন Photoshop ব্যবহার করেন না এরকম একজনকেও দেখিনি। আপনি যদি কম্পিউটার ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আমার বিশ্বাস ফটোশপ অন্তত কয়েকবার খুলে দেখেছেন, যদি তা নাও করে থাকেন অন্তত নাম শুনেছেন। 


 2. Secondly, after completing the program as well as other software, the fun is discoverd and can be work - not that, just start, it is enjoyable every moment in Photoshop and from learning of beginning to do professional work it is also applicable. Another interesting fact is that for the past few years, I have always invented new things in Photoshop and have been enjoying every moment.
2. দ্বিতীয়ত অন্যান্য সফটওয়ারের মতো প্রোগ্রামটি পরিপূর্ণ রপ্ত করার পরেই মজাটি পাওয়া যাবে এবং কাজ করা যাবে- এমন নয়, একবার শুরু করে দেখুন Photoshop-এ প্রতিটি মুহূর্তই উপভোগ্য এবং এটি দেখার সময় থেকে শুরু করে শেখার পর প্রোফেশনাল কাজ করার ক্ষেত্রেও প্রযোজ্য। আর একটি মজার ব্যাপার হলো গত কয়েক বছর ধরে ফটোশপের ক্ষেত্রে আমি নিয়তই নতুন জিনিস আবিষ্কার করছি এবং প্রতিটি মুহূর্তই উপভোগ করছি।


We know of the world-famous band Beatles, which were incredibly popular worldwide. The same applies to graphics software.
বিশ্ববিখ্যাত ব্যান্ড দল বিটলস এর কথা আমরা জানি, যেটি বিশ্বব্যাপী অসম্ভব জনপ্রিয় ছিল। গ্রাফিক্স সফটওয়ারের ক্ষেত্রেও ব্যাপারটি প্রযোজ্য।

Many of those who have Photoshop do not know all the options of Photoshop, there is no need, but which options knows what to know well.
যারা ফটোশপ করেছেন তাদের অনেকেই ফটোশপের সব অপশন জানেন না, দরকারও নেই, তবে যেটুকু জানেন সেটুকু ভালোভাবে জানতে হবে।
Another aspect of Photoshop is that when you first work in Photoshop, you will not have to draw anything - you have to edit. If a white leaf is placed in front of you, it is said to draw a figure, if you are not a professional, then one subject will consume you, that is fear. But a photograph with a number of different pictures is said to tell you by selecting the preference and cut and edit, the matter is a lot easier.
ফটোশপের ক্ষেত্রে আরও একটি দিক হচ্ছে যখন আপনি ফটোশপে প্রথম কাজ করবেন, আপনাকে তখন কিছু অাঁকতে হবে না - আপনাকে এডিট করতে হবে। একটি সাদা পাতা আপনার সামনে ধরিয়ে দিয়ে যদি বলা হয় একটি ফিগার অাঁকুন, স্বভাবতই আপনি  প্রোফেশনাল না হলে একটি বিষয় আপনাকে গ্রাস করবে, সেটি হচ্ছে ভয়। কিন্তু বিভিন্ন ফিগার সম্বলিত একটি ফটোগ্রাফ আপনাকে দিয়ে যদি বলা হয় পছন্দেরটি বেছে নিয়ে সিলেক্ট করুন এবং কেটে নিয়ে এডিট করুন, ব্যাপারটি অনেক সহজ।

And the last thing is - Photoshop is a software that will be enjoyable every time from the time of learning to work hours; And this could be the source of your income.
আর শেষ কথা হলো - Photoshop এমন একটি সফটওয়ার যেটি শেখার সময় থেকে শুরু করে কাজের সময় পর্যন্ত প্রতিটি মুহূর্ত হবে উপভোগ্য; আর এটিই হতে পারে আপনার আয়ের উৎস।
And yes - I know many people who are Photoshop Professionals, and know who are not familiar with all the photoshop options and do not need them. But know what that knows best, ie know the details.
ও হ্যাঁ - ফটোশপই পেশা, এমন অনেককেই আমি চিনি এবং জানি যারা ফটোশপের সবগুলো অপশনের সাথে পরিচিত নন এবং দরকারও নাই। তবে যেটুকু জানেন সেটুকু ভালোভাবেই জানেন অর্থাৎ Details জানেন।
So let's start with the basic things before the details of Photoshop. Now we will discuss how to open Photoshop's work area and Photoshop files.
তো চলুন Photoshop এর বিস্তারিত জানার আগে প্রাথমিক বিষয়গুলো নিয়ে শুরু করা যাক। এখন আমরা ফটোশপের ওয়ার্ক এরিয়া এবং ফটোশপের ফাইল খোলার পদ্ধতি আলোচনা করবো।

Start Photoshop
Photoshop can be started at the beginning of other applications. Enter the following commands while on the desktop.
ফটোশপ শুরু করা
অন্যান্য এ্যাপ্লিকেশন শুরুর নিয়মেই ফটোশপ শুরু করা যায়। ডেস্কটপে থাকা অবস্থায় নিচের কমান্ড দিন।

In Windows (Windows এর ক্ষেত্রে)
            Steps
1.         1.     Click on Start (Button)> All Progrms> Adobe Master Collection CC / CS6 / CS5 /> Adobe Photoshop CS- Photoshop CC / CS6 / CS5. Photoshop will begin...

1.       Start>All Progrms>Adobe Master Collection CC/CS6/CS5/>Adobe Photoshop CS- Photoshop CC/CS6/CS5 এর ক্ষেত্রে কমান্ড দিন। ফটোশপ শুরু হবে।

In Mac OS (Mac OS এর ক্ষেত্রে)
Steps
1. Double-click on the folder Adobe Photoshop and again  Double-click on  Adobe Photoshop CC / CS6 / CS5 / 7.0) icon. Photoshop will begin..

1.      ডাবল ক্লিক করে Adobe Photoshop ফোল্ডার খুলুন এবং Adobe Photoshop CC/CS6...CS1) আইকনের উপর ডাবল ক্লিক করুন। ফটোশপ শুরু হবে।
.Adobe Photoshop Book
  
On starting photoshop menubar, tool box, tool options bar and 4 palettes will appear. Notice that no blank file or image will be open. Photoshop does not open any files automatically, until open a file with command.
ফটোশপ শুরু হওয়া মাত্র মেনুবার, টুল বক্স, টুল অপশনস বার এবং ৪টি প্যালেট ভেসে উঠবে। লক্ষ্য করুন, কোন ফাঁকা ফাইল বা ইমেজ Open হবে না। ফটোশপে স্বয়ংক্রিয়ভাবে কোন ফাইল খোলে না, যতক্ষণ পর্যন্তু না কমান্ড দিয়ে ফাইল খোলা হয়।

Using the Tool Box
The tool box contain  Selection Tool, Painting Tool, Editing Tool, Foreground and Background Colorscreen Box and Viewing Tool by default. Slowly we will discuss all the tools through the project. For now, in this chapter we discuss a few of the most widely used tools and menus. This initial discussion will be easy to understand and explain the next discussion.
When a file open on the left side of the file contain Toolbar is arranged only in 1 column. Notice that there are two triangle buttons on the top right corner of the Toolbar. It works like a switch, ie clicking on it, the toolbar is shown in 2 columns, and again clicking on the toolbar shows the 1 column. Click on the arrow two to show the toolbar in 2 columns. It will be useful to understand the discussion.

Tool Box এর ব্যবহার
টুল বক্সে Selection টুল, Painting টুল, Editing টুল, Foreground and Background কালারসিলেকশন বক্স এবং Viewing টুল থাকে। ধীরে ধীরে আমরা সমস্ত টুল নিয়ে প্রোজেক্টের মাধ্যমে    বিস্তারিত আলোচনা করবো। আপাতত এই অধ্যায়ে আমরা বহুল ব্যবহৃত কিছু টুল এবং মেনু নিয়ে সামান্য আলোচনা করছি। এই প্রাথমিক আলোচনা পরবর্তী আলোচনা বুঝতে এবং ব্যাখ্যা করতে সহজ হবে
ফাইল খোলা মাত্র বামদিকে লম্বা করে ১ কলামে টুলটি সাজানো থাকে। লক্ষ্য  করুন টুলের একদম উপরে ডানদিকে মুখ করা ছোট দুইটি ত্রিভূজ বাটন আছে। এটি সুইচের মত কাজ করে অর্থাৎ এটিতে ক্লিক করলে টুলবার ২টি কলামে প্রদর্শিত হয় আবার ক্লিক করলে টুলবার ১টি কলামে লম্বা  হয়ে প্রদর্শিত হয়। তীর দুটিতে ক্লিক করে টুলবারকে ২ কলামে প্রদর্শন করে নিন। এতে আলোচনা বুঝতে সুবিধা হবে।
                                  Photoshop Tool Box
Adobe Photoshop Book
Photoshop CC
Adobe Photoshop Book



Adobe Photoshop: Lecture 2: Photoshop Toolbars


Hidden Tool

Most icons on the tool box contain multiple tools. These icons have a small arrow (Arrow) on the right. Clicking on this arrow will hold down a mouse button and a downward pop-up menu comes in, which has hidden tools. As such, click on the first tool, ie Rectangle Marquee, on the left side of the tool box, there will be a total of 4 available tools.

Hidden টুল

টুল বক্সের অধিকাংশ আইকনে একাধিক টুল থাকে। এই আইকনগুলোর ডান দিকে একটা ছোট তীর চিহ্ন(Arrow) থাকে। এই তীর চিহ্নে ক্লিক করে মাউস বাটন ধরে রাখলে একটি নিম্নগামী Pop-up মেনু আসে, যার মধ্যে Hidden টুলগুলো থাকে। যেমন টুল বক্সের বাম দিকের প্রথম টুলটি অর্থ্যাৎ Rectangle Marquee টুলে ক্লিক করুন, আরও ৩টি সহ মোট ৪টি টুল দেখা যাবে।
Tips! After pressing Alt + Windows or Option (Mac OS), next tool is selected by clicking on a tool icon.
Notice that when you wait a little longer on the cursor over any tool, the name of the tool and keyboard shortcuts come in, it's called Tool Tips.
Tips! Alt+Windows বা Option (Mac OS) চেপে রাখা অবস্থায় কোন টুল আইকনে Click করলে পরবর্তী Hidden টুলটি সিলেক্ট হয়।
লক্ষ্য করুন, যে কোন টুলের উপর কার্সর নিয়ে সামান্য অপেক্ষা করলে সেই টুলের নাম এবং কী-বোর্ড শর্টকার্ট ভেসে আসে, এটিকে Tool Tips বলে।

Title Bar and Menu Bar
To open Photoshop, only the top bar in the PS is called the title bar and the name bar of the file, Edit, Image, on the right side of the title bar, Menu Bar. File> Save, File> Close, Select> All, etc. Here are the commands given here. This command is also called a menu command.
Title বার Menu বার 
ফটোশপ খোলা মাত্র সবচেয়ে উপরে বামপাশে PS লেখা বারটিই টাইটেল বার এবং টাইটেল বারের  ডানপাশে File, Edit, Image ইত্যাদি লেখা বারটির নাম Menu বার। File>Save, File>Close, Select>All ইত্যাদি কমান্ড এখান থেকে দেওয়া হয়। এই কমান্ডকে মেনু কমান্ডও বলা হয়ে থাকে।

Tool Options Bar
Using the Option bar, the setting of various tools is determined. Options bar also changes from the tool box as well as tool changes. At the top of the screen there are options bar under the menu bar.
Tool অপশনস বার
অপশন বার ব্যবহার করে বিভিন্ন টুলের সেটিং নির্ধারণ করা হয়। টুল বক্স থেকে টুল পরিবর্তনের সাথে সাথে অপশনস বারও পরিবর্তন হয়। স্ক্রীনের উপরের দিকে মেনু বারের নিচে অপশনস বার থাকে।

Palette (Palette)
For the first time, Window> Color or F6 (or the name of a specific palette) command, the palette is flipped. The palette is closed again if the command is given from Window> Color or F6 (name of the palette name) again. First of all, when you start Photoshop, there are four palettes open (Photoshop 7.0 / 6.0 / 5.5)
Palette (প্যালেট)
প্রথমবার Window>Color বা F6 (কিংবা নির্দিষ্ট প্যালেটের নাম) কমান্ড দিলে নির্দিষ্ট প্যালেটটি ভেসে উঠে। আবার মেনু থেকে Window>Color বা F6 (নির্দিষ্ট প্যালেটের নাম) কমান্ড দিলে প্যালেট বন্ধ হয়। প্রথমে Photoshop শুরু করলে মোট চারটি প্যালেট খোলে(Photoshop 7.0/6.0/5.5 )|
Practical: Let's find out more about an empty file in Photoshop.
Lets start
1. For new blank files in Photoshop, enter File> New (Ctrl + N) command from the menu. A dialog box will appear for new file settings.
প্রাকটিক্যাল :Photoshop-এ একটি ফাঁকা ফাইল নিয়ে একটু বিস্তারিত জানা যাক।
চলুন শুরু করা যাক
১.        ফটোশপে নতুন ফাঁকা ফাইলের জন্য মেনু থেকে File>New(Ctrl+N) কমান্ড দিন। নতুন ফাইলের সেটিং এর জন্য একটি ডায়ালগ বক্স আসবে।
1. Select 425 pixels in width, 426 pixels in height option, 71 in Resulation option, RGB in Color Mode / Mode option and White in Background Contents / Contents option.
2. OK. Files with a white background will come in.
3. The foreground from the Color Selection box at the bottom of the toolbox means above
             Click the color box.
1.                 Width অপশনে 426 Pixels, Height অপশনে 426 Pixels, Resulation অপশনে 71, Color Mode/Mode অপশনে RGB এবং নিচের দিকের Background Contents/Contents অপশনে White সিলেক্ট করুন।
2.                 OK করুন। একটি সাদা রং এর Background সহ ফাইল আসবে।
3.                 টুলবক্সের নিচের দিকের Color Selection বক্স থেকে উপরেরটি অর্থ্যাৎ Foreground
            Color বক্সে ক্লিক করুন।
Color palette will come.

5. Choose a dark color.
কালার প্যালেট আসবে।
5. গাঢ় কোন কালার সিলেক্ট করুন।
Now we can write something in our new file with a text tool or we can do something with a brush tool or make different edits. As mentioned earlier, tool options bar changes with different tool selections.
এখন আমরা আমাদের নতুন ফাইলে টেক্সট টুল দিয়ে কোন কিছু লিখতে পারি অথবা ব্রাশ টুল দিয়ে কিছু অাঁকতে পারি বা বিভিন্ন ধরণের এডিট করতে পারি। আগেই বলেছি বিভিন্ন টুল সিলেকশনের সাথে সাথে টুল অপশন বারের পরিবর্তন ঘটে।
Tool Options Bar setting, Brush and Type tool
Take a look at the current options tool options bar (located under the menu bar). We will notice changes to the options as well as tools change.
Tool Options Bar সেটিং, Brush Type টুল
বর্তমান অবস্থার টুল অপশন বারের (মেনু বারের নিচে অবস্থিত) অপশনগুলো দেখে নিন। আমরা টুল পরিবর্তনের সাথে সাথে অপশনের পরিবর্তন লক্ষ্য করবো।
6. Click the Tools box and select Brush Tool. (Shortcut key = B)
6. টুল বক্স থেকে ক্লিক করে Brush টুল () সিলেক্ট করুন। (শর্টকাট কী = B)
Notice that there are various types of changes in the tool options.
লক্ষ্য করুন, Tool Options বারের বিভিন্ন ধরণের পরিবর্তন হয়েছে।
First there will be a brush picture, the second button will have options to set the brush size. In the third option, the default brush mode will be Normal and there will be options for modifying this mode. The fourth option is the Opacity option. From here it can be fixed by the brush with some axial thickness or density and the fifth option (flow) to specify the distance from the brush to the other.
প্রথমে একটি ব্রাশের ছবি থাকবে, দ্বিতীয় টুলে ব্রাশের সাইজ নির্ধারণের অপশন থাকবে। তৃতীয় অপশনে ডিফল্ট ব্রাশের মোড Normal সিলেক্ট থাকবে এবং এই মোড পরিবর্তনের অপশন থাকবে। চতুর্থ অপশন হচ্ছে Opacity অপশন। এখান থেকে ব্রাশ দিয়ে কিছু অাঁকলে তার গাঢ়ত্ব বা ঘনত্ব নির্দিষ্ট করা যাবে এবং পঞ্চম অপশন (Flow) থেকে একটি ব্রাশ ষ্ট্রোক হতে অপরটির দূরত্ব কত হবে তা নির্দিষ্ট করা যাবে ইত্যাদি।
7. Brush tool () and drag it into a new open blank image. A bold stroke of your selected dark color will come.
7. Brush টুল () দিয়ে নতুন খোলা ফাঁকা ইমেজটিতে ড্রাগ করে একটি দাগ দিন। আপনার সিলেক্ট করা গাঢ় কালারের একটি Stroke আসবে।
8. Select Tool Tool from tool box. (Shortcut key =)
8. এবার টুল বক্স থেকে Type টুল () সিলেক্ট করুন। (শর্টকাট কী =)
9. Notice, the options bar displayed below the menu bar will be changed.
. লক্ষ্য করুন, মেনু বারের নিচে প্রদর্শিত অপশন বার পরিবর্তিত হবে।
The option bar will have a typed text. The options bar is always selected to work with the tool and there is a downward arrow in the bottom of the selected tool.
It is called drop-down. Clicking on the drop-down comes a drop-down list according to the default setting and there are several options to choose from.
অপশন বারের প্রথমে একটি T লেখা থাকবে। অপশন বারে সব সময়ই বর্তমানে যে টুল নিয়ে কাজ করা হয় সেটি সিলেক্ট থাকে এবং সিলেক্টেড টুলের নিচের দিকে একটি নিম্নগামী তীর চিহ্ন থাকে।
এটিকে বলা হয় ড্রপ-ডাউন। ড্রপ-ডাউন-এ ক্লিক করলে ডিফল্ট সেটিং অনুযায়ী একটি ড্রপ-ডাউন লিষ্ট আসে এবং এখান থেকেও বিভিন্ন অপশন সিলেক্ট করা যায়।

The second option for the option bar contains the font name. From here click the drop-down and select the preferred font. From the third button, the font's appraisal means that Bold, Italic, Normal etc. can be selected. The font size is selected from the fourth option. Apart from this, different types of options can be selected, the details are discussed separately through the project.
অপশন বারের দ্বিতীয় অপশনে ফন্টের নাম থাকে। এখান থেকে ড্রপ-ডাউনে ক্লিক করে পছন্দের ফন্ট সিলেক্ট করা যায়। তৃতীয় বাটন থেকে ফন্টের এ্যাপিয়ারেন্স অর্থ্যাৎ Bold, Italic, Normal ইত্যাদি সিলেক্ট করা যায়। চতুর্থ অপশন থেকে ফন্টের সাইজ সিলেক্ট করা হয়। এ ছাড়াও বিভিন্ন ধরণের অপশন সিলেক্ট করা যায়, এ বিষয়ে পৃথক পৃথক ভাবে প্রোজেক্টের মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
10. Type Tool () Select the blank image when you select and type NOVA.
When typing, an underline will appear at the bottom of the text and after the text, select any other tool, leaving the stain. (Photoshop CS or 8.0 only)
10. টাইপ টুল () সিলেক্ট থাকা অবস্থায় ফাঁকা ইমেজে ক্লিক করুন এবং NOVA টাইপ করুন।
টাইপ করার সময় লেখার নিচে একটি আন্ডারলাইন আসবে এবং লেখা শেষে অন্য কোন টুল সিলেক্ট করলে দাগটি চলে যাবে। (শুধুমাত্র Photoshop CS বা 8.0)
11. Select the Move Tool (Toolbox) from Tool Box (shortcut key = V) and click NOVA to move it in different directions.
11.  টুল বক্স থেকে Move টুল () সিলেক্ট করুন (শর্টকাট কী  = V) এবং NOVA লেখাটিতে ক্লিক করে বিভিন্ন দিকে মুভ করুন।
12. File> Close command, close the file. Computer wants to know whether to save the document. There will be 3 buttons for selection. If you do not want to save, click the No button.
12. File>Close কমান্ড দিয়ে, ফাইলটি Close করুন। কম্পিউটার জানতে চাইবে ডকুমেন্টটি Save করবে কিনা। সিলেকশনের জন্য ৩টি বাটন থাকবে। Save করতে না চাইলে No বা বাটনে ক্লিক করুন।
Hope there is no problem getting familiar with the options bar.
আশা করি অপশন বারের সাথে পরিচিত হতে কোন অসুবিধা হয়নি।

Adobe Photoshop: Lecture 3: Color Selection বক্স,বিভিন্ন কালারের Text লেখা


Color Selection Box

After discussing the tool or options bar, let us have a little more discussion with the color Selection box at the bottom of the tool box, the biggest tool that is made of two squares. The foreground or background color currently selected by it can be changed. If an area of ​​the file is selected and deleted, then it is filled with the background color. On the other hand, if you want to add something to the image, that means to fill a selected area or create a brush stroke or to text, text, etc. it is in the foreground color.
Color Selection বক্স
টুল বা অপশনস্ বারের আলোচনার পর টুল বক্সের নিচের দিকে অবস্থিত Color Selection বক্স, সবচেয়ে বড় টুলটি যা দুইটি বর্গক্ষেত্র দিয়ে তৈরী সেটি নিয়ে সামান্য আলোচনা করা যাক। এটির দ্বারা বর্তমানে সিলেক্ট করা Foreground বা Background কালার পরিবর্তন করা যায়। যদি ফাইলের  কোন এলাকা সিলেক্ট করে মুছে ফেলা (Delete) হয়, তবে Background কালার দিয়ে সেটি পূরণ হয়ে যায়। অপরদিকে ইমেজে কোন কিছু যোগ করতে চাইলে অর্থ্যাৎ কোন সিলেক্টেড এলাকা Fill করা বা  কোন ব্রাশ ষ্ট্রোক তৈরী করা বা Text, লেখা ইত্যাদির ক্ষেত্রে Foreground কালার দিয়ে সেটি হয়ে থাকে।


The foreground color at the top of the square box and the background color below. Click on any one of the color picker to come and select any color from there.
বর্গাকৃতি বক্সের উপরেরটিতে Foreground কালার এবং নিচেরটিতে Background কালার নির্দেশ করে। যে কোন একটিতে ক্লিক করলে Color Picker আসে এবং সেখান থেকে যে কোন কালার সিলেক্ট করা যায়।
To get the default Photo Gallery Foreground (Black) and Background (White) color, click the Default color icon (at the bottom left of the Color Selection box). (Shortcut key = D)
দ্রুত ফটোশপের ডিফল্ট Foreground (Black) and Background (White) কালার পেতে হলে Default কালার আইকনে () (Color Selection বক্সের নিচে বাম দিকে অবস্থিত) ক্লিক করুন। (শর্টকাট কী = D)
If you want to get foreground (white) and background (white) color in the foreground (white) and background (black) then click on the switch color icon (the right-hand side of the color Selection box) (). If you want to get back to the previous state, click the Change icon () again. It works like a switch.
যদি Foreground (Black) and Background (White) কালারকে উল্টাভাবে পেতে চান অর্থ্যাৎ Foreground (White) এবং Background (Black) করে পেতে চান তবে Switch কালার আইকনে (Color Selection বক্সের উপরে ডান দিকে অবস্থিত দুই মুখী তীর চিহ্নটি) () ক্লিক করুন। যদি পূর্বের অবস্থায় ফেরৎ পেতে চান তবে Switch কালার আইকনে () আবারও ক্লিক করুন। এটি সুইচের মতো কাজ করে।
Text writing in different colors
Let's find out more about a file about Photoshop's Foreground Color, Background Color, Default color, Switch color, etc.
We know that no file comes up when you start Photoshop. For this, it has to be opened with a blank file or any image command.
বিভিন্ন কালারের Text  লেখা
চলুন Photoshop এর Foreground Color, Background Color, Default কালার , Switch কালার  ইত্যাদি সম্পর্কে ফাঁকা একটি ফাইল নিয়ে বিস্তারিত জানা যাক।
আমরা জানি, ফটোশপ শুরু করলে কোন ফাইল আসে না। এজন্য কোন ফাঁকা (Blank) ফাইল বা কোন ইমেজ কমান্ড দিয়ে খুলে নিতে হয়।
1. From the menu, enter File> New (Ctrl + N) command. New dialog box for new file settings will appear. Keep the previous setting.
১. মেনু থেকে File>New (Ctrl+N) কমান্ড দিন। নতুন ফাইল সেটিং এর জন্য New ডায়ালগ বক্স আসবে। পূর্বের সেটিং রাখুন।
2. In the Background Contents / Contents option at the bottom, select White and select the white color for the background and OK. A blank page will come.
.       নিচের দিকের Background Contents/ Contents অপশনে White সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডের জন্য সাদা রং সিলেক্ট করুন এবং OK করুন। একটি ফাঁকা পেজ আসবে।
3. Click on the Foreground Color from the Color Selection Box.

  The color picker will come. Select the red color and click OK.
 3.  Color Selection বক্স থেকে Foreground Color (উপরের বক্সটি)’র উপর ক্লিক করুন। 
 কালার পিকার আসবে। লাল রং সিলেক্ট করে OK করুন।
 
Foreground Color will be the red color.
 Foreground Color লাল রং হবে।  
4. Again, from the Color Selection box, click on Background Color (the bottom of the box). Color Picker: Select the blue color.
৪. আবারও Color Selection বক্স থেকে Background Color এর (জোড়া বক্সের নিচেরটি) উপর ক্লিক করুন। কালার পিকার আসলে নীল রং সিলেক্ট করুন।
5. Type Tool (tool) from the tool box and click on the blank image and enter "NOVA". The text of the red color will be written.
5. টুল বক্স থেকে Type টুল () সিলেক্ট করুন এবং ফাঁকা ইমেজের উপর ক্লিক করে লিখুন ‘‘NOVA’’ লাল রং এর টেক্সট লেখা হবে।

6. Now click on the Switch Color icon () (double-edged arrow in the upper right of the box) (shortcut key = X).
6. এবার Switch Color আইকনে () (জোড়া বক্সের উপরের ডান দিকে বাঁকা দ্বিমুখী তীর) ক্লিক করুন (শর্টকাট কী = X)
The foreground and the background color will be overturned.
Foreground এবং Background কালার উল্টা হয়ে যাবে।
                                                                            Before
 আগে
Afterwards
পরে 
7. Write again "NOVA". The blue color will be written.
7.  আবারও লিখুন “NOVA”। এবার নীল রংয়ের লেখা হবে।